• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নিপুণকে খোঁচা জায়েদের

প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩ ১২:২৫
আপডেট: শনিবার, ১০ জুন, ২০২৩ ১২:২৫

 

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নিপুণ আক্তারের জন্মদিন ছিল গতকাল। নিজের জন্মদিনটি মালদ্বীপে উদ্‌যাপন করেছেন তিনি। গতকাল সকালেই সেখান থেকে কয়েকটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেন, শুভ সকাল মালদ্বীপ। সেরা জন্মদিন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিন উপলক্ষে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ শোবিজের তারকারাও। এদিকে জন্মদিনেই নিপুণকে অনির্বাচিত মানুষ বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক জায়েদ খান। অন্যসব তারকার মতো অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা শাহনূর। আর সেখানেই নিপুণকে ‘অনির্বাচিত মানুষকে পদবি দিচ্ছেন’ বলে রীতিমতো খোঁচা দিলেন এই চিত্রনায়ক। শাহনূর ব্যক্তিগত ফেসবুক থেকে নিপুণের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান।

ক্যাপশনে তিনি লিখেছেন, আজকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তারের শুভ জন্মদিন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইলো।

সব সময় ভালো থেকো, সুস্থ থেকো। আবারো শুভ জন্মদিন। অভিনেত্রী শাহনূরের সেই পোস্টে নেটিজেনদের নজর কাড়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের মন্তব্য। তিনি শাহনূরের পোস্টের কমেন্টবক্সে লিখেছেন, একজন অনির্বাচিত মানুষ ভোটে পাস না করে জোর করে চেয়ারে বসে আছে, সর্বোচ্চ আদালতে মামলা চলমান। আপনার মতো শিল্পী তাকে সাধারণ সম্পাদক পদবি দিয়ে যাচ্ছেন। এরপরও নীতি বাক্য ছাড়বেন ও ভালো ভালো উপদেশ দেবেন। সত্যিকারের যে সততা আর নীতির মধ্যে আপনারা নাই, এটি বুঝতে পারছেন তো? তবে শুধু শাহনূরের পোস্টেই নয়। চিত্রনায়িকা অঞ্জনা রহমানের নিপুণকে নিয়ে করা জন্মদিনের পোস্টেও একই মন্তব্য করেছেন জায়েদ। তবে জায়েদ খানের করা এই মন্তব্যে এখন পর্যন্ত চিত্রনায়িকা নিপুণ, শাহনূর কিংবা অঞ্জনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম