• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতার ‘জয় বাংলা’ স্লোগান

প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৯:১৪
আপডেট: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৯:১৪

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রামে তারেক রহমানের নির্বাচনী সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়েছেন আবির আব্দুল্লাহ চৌধুরী নামের এক ছাত্রদল নেতা। এই স্লোগানের ৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এই স্লোগান দেন।

ওই সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান মঞ্চে আসার আগেই তিনি তার বক্তব্যে একাধিকবার জয় বাংলা স্লোগান দেন।
আবির আব্দুল্লাহ চৌধুরী চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার জগন্নাথ দিঘী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশার ছেলে।

তার বাবা জাতীয় পার্টি (কাজী জাফর) চৌদ্দগ্রাম উপজেলার বর্তমান সভাপতি।

ভাইরাল ভিডিওতে ছাত্রদল নেতা আবির আব্দুল্লাহ চৌধুরীকে বলতে শোনা যায়, ‘আজকে এই মঞ্চ থেকে আমার যদি মৃত্যুও হয় আমি এই মঞ্চ থেকে হাজারবার বলব জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।’

এ বিষয়ে আবির আব্দুল্লাহ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘জয় বাংলা কোনো দলের স্লোগান নয়, এটা আমাদের স্বাধীনতার স্লোগান। এর বাহিরে কিছু না।

স্বাধীনতাবিরোধী শক্তি আমার বিরুদ্ধে লেগেছে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম