• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

দোহারে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২ ৪:১২
আপডেট: সোমবার, ২২ আগস্ট, ২০২২ ৪:১২

 

ঢাকার দোহার উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের নেতৃত্বে দ্রব্যমূল্য ও জ্বালানী তেলের দাম বৃদ্ধিসহ ভোলা জেলার ছাত্রদলের সভাপতি নুর-আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে দোহার উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেন।

আজ সোমবার সকাল থেকে উপজেলার করম আলীর মোড়ে বিএনপির নেতৃবৃন্দরা জড়ো হয়ে সকাল সাড়ে ১০টার সময় মিছিলটি বের হয়ে ওয়ান ব্যাংক মোড়ে এসে পৌঁছালে পুলিশের বাধার সম্মুখীন হয়। পরে সেখানেই নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে দিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ চরম বিপাকে আছে। সবকিছু মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ অসহায়। বাজার নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। আওয়ামী লীগের ব্যবসায়ী সিন্ডিকেটের কারণেই জিনিসপত্রের দাম বাড়ছে। তাঁদের লুটপাটের কারণেই দেশের এই করুণ অবস্থা। দেশের মানুষ এই ব্যর্থ সরকারের কবল থেকে মুক্তি চায়। এসময় নেতৃবৃন্দদের জ্বালানী তেলসহ দ্রব্য মূল্যের দাম কমাতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ, সিনিয়র সহ-সভাপতি জীবন বেপারী, আবুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন খান বাচ্চু, সেন্টু ভুইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়ানুছ আলী খান, পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মহসিন রহমান মাসুম, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম, কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান বানি, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল খানসহ প্রতিটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম