• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

না’গঞ্জে বিএনপি নেতা মামুন মাহমুদের পিএস ও গাড়িচালকসহ গ্রেপ্তার-৩

প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ৩:৫৯
আপডেট: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ৩:৫৯

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ব্যক্তিগত সহকারী মো. মহসিন, গাড়ী চালক জুয়েল আহম্মেদ ও দেহরক্ষী লিটনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা ( ডিবি ) ।
শুক্রবার (২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে চিটাগাংরোড হক সুপার মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, ১ ডিসেম্বরের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এবিষয়ে জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, তাদের বিরুদ্ধে ইতিপূর্বে কোন মামলা কিংবা জিডিও ছিল না। ওরা দলীয় কোন পদেও নেই।
নিরীহ এসব ব্যক্তিগত স্টাফদের এভাবে গ্রেপ্তার খুবই দু:খজনক দাবি করে মামুন মাহমুদ তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক দেবাশিষ কুন্ডু বাদী হয়ে বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেন। মামলায় বিএনপি, জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম