• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

না’গঞ্জে যাত্রিবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১ ও আহত-৫

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ৮:১৩
আপডেট: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ৮:১৩

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দ্রুতগতির একটি যাত্রিবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে ১ জন নিহত ও ৫ জন যাত্রী আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতদের কারো নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা হোমনা সুপার সার্ভিস নামে কুমিল্লাগামি একটি যাত্রীবাহি বাস শিমরাইল এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে সামনের অংশ উপরের দিকে উঠে যায়। এতে অন্তত ছয়জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধিন অবস্থায় একজনের মৃত্যু হয়। আহত অপর পাঁচজনের চিকিৎসা চলছে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ গিয়ে র‌্যাকার দিয়ে দূর্ঘটনা কবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে আনে।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান, দূর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়। তবে বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম