• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

পথে পথে জনতার ঢল, ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১২:৫৩
আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১২:৫৩

পথে পথে জনতার ঢল, ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী
 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পথে পথে জড়ো হয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষ। সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা ঘাট পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই ছিল মানুষের উপস্থিতি। কোথাও ফুলের মালা, কোথাও পুষ্পবৃষ্টি—বিভিন্নভাবে তাকে বরণ করে নেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে তারেক রহমানের গাড়িবহর নারায়ণগঞ্জের ওপর দিয়ে যাওয়ার সময় মহাসড়কের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফুল নিয়ে সড়কের পাশে অবস্থান নেন। গাড়িবহর কাছে আসতেই তারা স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান। কয়েকটি স্থানে গাড়িবহর ঘিরে ফুল ছিটিয়ে ও পুষ্পবৃষ্টি করে তাকে স্বাগত জানানো হয়।

সকাল থেকেই সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুরসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। গাড়িবহর এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সড়কের পাশে উৎসুক মানুষের ভিড়ও বাড়ে।

এ সময় নারায়ণগঞ্জের বিএনপির সংসদ সদস্যরা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন স্থানে উপস্থিত থেকে তারেক রহমানকে স্বাগত জানান। পাশাপাশি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও নিজ নিজ অবস্থান থেকে অভ্যর্থনায় অংশ নেন।

সাইনবোর্ড থেকে মেঘনা ঘাট পর্যন্ত দীর্ঘ পথজুড়ে নেতাকর্মীদের স্লোগান, দলীয় পতাকা ও ফুলেল শুভেচ্ছায় মহাসড়কের বিভিন্ন অংশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রসঙ্গত, এক দিনের সফরে ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসা থেকে সরকারপ্রধানের গাড়িবহর সড়কপথে যাত্রা শুরু করে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম