• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

পরীক্ষার সুযোগ পাচ্ছেন এক-দুই বিষয়ে অকৃতকার্যরা

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৬:১৪
আপডেট: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৬:১৪

পরীক্ষার সুযোগ পাচ্ছেন এক-দুই বিষয়ে অকৃতকার্যরা
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এক বছর অপেক্ষা না করে আগামী এক মাসের মধ্যে শুধু ওই বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের এই সুযোগের কথা জানান।

সাধারণত এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে পরবর্তী বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। পরের বছরের পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য বিষয়গুলোতে পরীক্ষা দেওয়ার পাশাপাশি চাইলে সব বিষয়েও অংশ নেয়ার সুযোগ থাকে। তবে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে একজন শিক্ষার্থীকে দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়। এতে তার শিক্ষাজীবনের স্বাভাবিক অগ্রগতি ব্যাহত হওয়ার পাশাপাশি মানসিক চাপও তৈরি হয়। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের দ্রুত পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম