• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ২:২৪
আপডেট: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ২:২৪

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন মো. আব্দুস সালাম। অবশেষে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা বাহিনীর প্রচেষ্টায় গ্রেপ্তার হয়েছেন এই হাই- প্রোফাইল প্রতারক।

সোমবার (১৬ মার্চ) সকাল ৭টায় রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

সূত্রে জানা যায়, মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য এবং সাধারণ মানুষের সঙ্গে নানাবিধ প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তার সুপরিকল্পিত অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য পৌঁছায় সরকারের বিভিন্ন পর্যায়ে।

প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই এবং সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা সদস্যদের একটি দল আগারগাঁও পানির ট্যাংকি এলাকায় সালামের বাসভবন স্থানে টানা ৬ ঘণ্টার প্রচেষ্টায় আজ সকাল ৭টায় চতুর এই প্রতারককে গ্রেপ্তার করা সম্ভব হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তার আব্দুস সালামকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হয়। এই প্রতারক চক্রের সঙ্গে আরও কয়েকজন সন্দেহজনক ব্যক্তির যোগাযোগের তথ্য পাওয়া যায়। তিনি এ পর্যন্ত কত মানুষের কসঙ্গে প্রতারণা করেছেন, সে বিষয়ে তথ্য আদায়ের জন্য জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম