• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বরিশাল সিটি নির্বাচনে ১২২ কেন্দ্রে এগিয়ে নৌকা

প্রকাশ: সোমবার, ১২ জুন, ২০২৩ ৭:৩২
আপডেট: সোমবার, ১২ জুন, ২০২৩ ৭:৩২

 

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বড় কোনো সংঘাত ও সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪ টায়। এখন চলছে ভোট গণনা। 

সর্বশেষ ১২৬ কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে ১২২ কেন্দ্রের ফলাফল জানা গেছে। নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ১২২ কেন্দ্রে ৮৪ হাজার ৪৬২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাতপাথা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম ৩২ হাজার ৫৮২ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৮টা থেকে বরিশাল নগরীর ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি ভোট কক্ষে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪ টায় ভোটগ্রহণ শেষ হয়। এই সিটিতে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন লড়ছেন।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম ও জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু ছাড়াও স্বতন্ত্র প্রার্থী আছেন ঘড়ি প্রতীকের মো. কামরুল আহসান রুপন, হাতি প্রতীকের আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের আলী হোসেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম