• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বাসে হাফ ভাড়ার দাবিতে বনানীতে সড়কে শিক্ষার্থীরা

প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ ২:০৬
আপডেট: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ ২:০৬

 

বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে বনানী-গুলশান-২ সড়কে অবস্থান নিয়েছেন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় শতাধিক শিক্ষার্থী সেখানে অবস্থান নেন। এ সময় বনানী থেকে গুলশান-২ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী-নতুনবাজার রোডে চক্রাকার যেসব বাস চলাচল করে সেগুলোতে কর্তৃপক্ষ হাফ ভাড়া নিচ্ছে না। অথচ প্রতিদিন প্রায় হাজারখানেক শিক্ষার্থী এই পথে যাতায়াত করে। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে ভাড়া নেওয়া হচ্ছে ৩০ টাকা।

বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মুজাহিদ হাসান জাগো নিউজকে বলেন, সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়া নেওয়া হয়। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু গুলশান-বনানী-নতুন বাজার এলাকায় চলাচলকারী ‘গুলশান চাকা’, ‘ঢাকা চাকা’ বাসে হাফ ভাড়া নেওয়া হয় না। আবার এই দুটি কোম্পানির বাস ছাড়া অন্য কোনো কোম্পানির বাস গুলশান-বনানীতে ঢুকতে পারে না। বাধ্য হয়ে শিক্ষার্থীদের এই বাসে চলতে হয়। এখন থেকে তাদের হাফ পাস কার্যকর করতে হবে।

এর আগে সোমবার (২২ আগস্ট) এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী আজ সড়কে অবস্থান নেন তারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম