• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপি নেতা এ্যানির বাড়িতে ক্ষমতাশীনদের হামলা

প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২ ১০:১৯
আপডেট: সোমবার, ২২ আগস্ট, ২০২২ ১০:১৯

 

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে এ্যানির ভাই ও ছেলেসহ চারজন আহত হয়েছেন। হামলাকারীরা বাসার জানালার গ্লাস, চেয়ার, টেবিল, এয়ারকন্ডিশন ভাঙচুর করে।

আজ সোমবার সন্ধ্যায় শহরের পুরাতন গো হাটা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারীর নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি।

আহতরা হলেন বিএনপি নেতা এ্যানির ছোট ভাই আরিফ চৌধুরী, ছেলে সাহরিয়ান চৌধুরী, কেয়ারটেকার শিবলু ও কাজের লোক মো. মানিক।

বিএনপি নেতারা জানান, ঘটনার সময় এ্যানির ভাই ও ছেলেসহ আহতরা বাড়িতে ছিলেন। এ্যানি খিলবাইছা এলাকায় সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আয়োজিত জনসমাবেশে ছিলেন। এ সময় প্রায় ৪০টি মোটরসাইকেলে এসে এই হামলা চালানো হয়।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু গণমাধ্যমকে বলেন, বাসা খালি পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ্যানি চৌধুরীর বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। বার বার তারা গুপ্ত হামলা চালাচ্ছে। বাসাবাড়িতে এখন আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।

অভিযোগ অস্বীকার করে সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী গণমাধ্যমকে বলেন, কে বা কারা এ্যানির বাড়িতে হামলা চালিয়েছে, তা আমি জানি না। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে বিস্তারিত জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম