• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বিমান বিধ্বস্তের ঘটনায় কোন হাসপাতালে কতজন ভর্তি আছে

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৬:১৭
আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৬:১৭

 

জনতার আওয়াজ ডেস্ক

ছবি সংগৃহীত
বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার কোন হাসপাতালে কতজনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে অথবা মৃতদেহ রয়েছে, তার একটি তালিকা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। খবর বিবিসির।

সেই তালিকা অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আটজন, জাতীয় বার্ন ইন্সটিটিউটে আহত ৭০ জন, সিএমএইচে আহত ১৪ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজন- সর্বমোট ১৬৪ জন আহত অবস্থায় ভর্তি রয়েছে।

এছাড়া বার্ন ইন্সটিটিউটে দুই জনে মরদেহ, সিএমএইচে ১১ জনের মৃতদেহ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুইজনের, লুবনা জেনারেল হাসপাতালে দুইজনের, উত্তরা আধুনিক হাসপাতালে এক জনের- মোট ১৮ জনের মৃতদেহ রয়েছে।

আইএসপিআর এ সংখ্যা ১৮ জন বলে জানালেও ফায়ার সার্ভিস ১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম