• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

বোয়ালমারীতে ১০ গ্রামে ঈদ উদযাপন

প্রকাশ: শনিবার, ৯ জুলাই, ২০২২ ২:১০
আপডেট: শনিবার, ৯ জুলাই, ২০২২ ২:১০

 

সৌদি আরবের সাথে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ গ্রামে শনিবার পালিত হয়েছে ঈদুল আজহা। উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল, মাইটকোমরা, গঙ্গানন্দপুর, রাখালতলি, দীঘিরপাড়, রূপাপাত ইউনিয়নের কাটাগড়, কলিমাঝি ও সুর্যোগসহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ ঈদ উদযাপন করছেন।

এদিন সকাল ৮টায় মাইটকোমরা জামে মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সাড়ে ৯টায় মাইটকুমরা ঈদগাহ ময়দান এবং সকাল ১০টায় রাখালতলী মসজিদ ও সহস্রাইল দায়রা ঘরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

মাইটকোমরা গ্রামের কলেজছাত্র তামিম লস্কর বলেন, আমরা দুইদিন ঈদ উদযাপন করি। একদিন আগে-পরে নামাজ পড়া নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। দুই দিন ধরে সকলের বাড়িতে খাওয়া-দাওয়া চলে।

কাটাগড় গ্রামের বাসিন্দা আলফাডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহিদুল হক বলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখিল শরীফের অনুসারী হিসেবে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে থাকেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম