• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক জুলাই যোদ্ধার ছাত্রদলে যোগদান

প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ১০:২৫
আপডেট: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ১০:২৫

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী (জুলাই যোদ্ধা) ছাত্রদলে যোগদান করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রদল আয়োজিত ছাত্রদলে অভিষেক ও মিলন মেলায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন।

পরে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ছাত্র-জনতা ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ছাত্ররা না এগিয়ে আসলে জুলাই গণঅভ্যুত্থান হত না, ফ্যাসিস্ট সরকারেরও পতন হত না। ছাত্রদলের নেতারাও নেপথ্যে থেকে ছাত্রদের অনুপ্রেরণা জুগিয়েছে, সহায়তা করেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান, সাবেক সহসভাপতি মোকাররম হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মোহাইমিনুল আজবীন, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী আশীষ ভৌমিক ও তন্নী আক্তার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম উদ্দিন প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম