• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ভারতে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩ ৭:৩৫
আপডেট: শনিবার, ৩ জুন, ২০২৩ ৭:৩৫

 

ভারতের ওড়িশ্যায় ট্রেন দুর্ঘটনায় দুই শতাধিক মানুষের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার তিনি এই শোক প্রকাশ করেন।

শুক্রবার তিনটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ফলে সৃষ্ট ওই দুর্ঘটনায় কমপক্ষে ২৮০ জন নিহত এবং ৯০০ জনের বেশি আহত হয়েছেন।

চেন্নাইগামী শালিমার-চেন্নাই সেন্ট্রাল করোমন্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এটির সংলগ্ন ট্র্যাকের একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়, যার ফলে করোমন্ডেল এক্সপ্রেসের পেছনের বগি তৃতীয় ট্র্যাকে চলে যায়।

তৃতীয় ট্র্যাকে বিপরীত দিক থেকে আসা বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত কোচগুলোর সাথে ধাক্কা খায়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম