• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

মহিলাদল নেত্রী সুলতানার মুক্তি দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ৩:০১
আপডেট: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ৩:০১

 

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ মহানগর মহিলা দল।

গতকাল বুধবার (৯ নভেম্বর) বিকেলে নগরীর নতুন বাজার এলাকায় এই কর্মসূচি পালন করে তারা।

পরে হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন মহানগর মহিলা দলের নেতাকর্মীরা।

এতে উপস্থিত ছিলেন মহানগর মহিলাদলের সভাপতি খালেদা আতিক, সিনিয়র সহ-সভাপতি ইশরাত জাহান সেন্ড্রা, সাধারণ সম্পাদক ফারিয়া তাসনীম তিথি, যুগ্ম সাধারণ সম্পাদক শান্তনা সরকার শেলী ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মাহাবুবা প্রমূখ।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেত্রীরা বলেন, রাজপথের আন্দোলনে ভীতি সৃষ্টি করার জন‍্য সরকার মিথ‍্যা ও সাজানো মামলা দিয়ে সুলতানা আহম্মেদকে গ্রেফতার করিয়েছে। অবিলম্বে এই নেত্রীর নিঃশর্ত দাবি করছি। অন‍্যথায় মহিলা দলের নেতাকর্মীরা রাজপথে কঠোর আন্দোলনে যেতে বাধ‍্য হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম