শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
মুক্তিযুদ্ধের বিরোধিতার জায়গা থেকে জামায়াতে ইসলামী এখনো সরে আসেনি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আবু হানিফ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর অবস্থান ছিল বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে। বাংলাদেশের রাজনীতি করতে হলে, জামায়াত কে এই ঐতিহাসিক দায়ের মুখোমুখি হতেই হবে। মুক্তিযুদ্ধে বিরোধিতার জন্য জামায়াতে ইসলামী কখনো আনুষ্ঠানিকভাবে জাতির কাছে ক্ষমা চায়নি।
সম্প্রতি পিরোজপুরে একজন মুক্তিযোদ্ধার লাশ দাফনকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতে ইসলামীর কিছু কর্মকাণ্ড তাদের মুক্তিযুদ্ধকালীন অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। এমনকি জামায়াতের কর্মকাণ্ডে স্পষ্ট যে, মুক্তিযুদ্ধের বিরোধিতার জায়গা থেকে জামায়াত এখনো সরে আসে নাই।
আ/আ












