• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ময়মনসিংহে দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ১২:০৯
আপডেট: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ১২:০৯

 

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর নারায়াগঞ্জের আড়াইহাজারে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা ছাত্রদল।

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে নগরীর নতুন বাজার এলাকায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করে তারা। এই মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা ও সাধারণ সম্পাদক আবু দাঈদ রায়হান।

পরে নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাব্শে করে ছাত্রদল। এ সময় দক্ষিণ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। আগামীদিনে আওয়ামী লীগের প্রতিটি হামলার জবাব রাজপথে কঠোর ভাবে দেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম