• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৩:৪২
আপডেট: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৩:৪২

যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাদের ক্ষমা করবেন না - আইনমন্ত্রী
 

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার জন্য কাজ করতে হবে। এই পথে কেউ অন্তরায় হয়ে থাকলে সে দল থেকে ছিটকে পড়বে। প্রধানমন্ত্রী একটা ফর্মুলা দেবেন, কীভাবে কাজ করতে হবে। আর যারা দলের মধ্য থেকে মুনাফেকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবে না।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রত্যেকটা ইউনিয়নের একটা রিপোর্ট প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। ফলে দল চাচ্ছে উইনিং ক্যান্ডিডেট। আমার দল যদি না জেতে তাহলে আমার মতো চড়া নেতা দিয়ে কি হবে বলেন? আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসতো তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তখন কিচ্ছু যায়-আসতো না।

তিনি বলেন, ইউনিয়ন নির্বাচনে এমন প্রার্থী দিতে হবে তারা যেন বিজয়ী হয়ে আসে। আপনার পছন্দের প্রার্থী দিলেন কিন্তু সে যদি না জেতে তাহলে হবে না। দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। কিন্তু আমি যদি দেখি আপনি দলের সঙ্গে বেঈমানী করছেন। দলের উর্ধ্বে উঠে বিকল্প কিছু করছেন তাহলে কিন্তু আমার অধিকার আছে আপনাকে ধরার।

তিনি আরও বলেন, আমরা বলেছিলাম যে, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি বন্ধ করতে হবে। শৈলকূপায় এটা কিন্তু নাই।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম