• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শপিংমলে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

প্রকাশ: সোমবার, ১৮ জুলাই, ২০২২ ৬:৪৯
আপডেট: সোমবার, ১৮ জুলাই, ২০২২ ৬:৪৯

 

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিংমলে এলোপাথাড়ি গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। এছাড়া সেখানে থাকা একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তির গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছেন।

সিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) ইন্ডিয়ানার গ্রিনউড পার্কের মলে প্রবেশ করে। এসময় ফুড কোর্টে ঢুকে গুলি চালাতে শুরু করে ওই ব্যক্তি। পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

গ্রিনউড পুলিশ বিভাগের প্রধান জিম ইসন বলেন, ওই ব্যক্তি একটি রাইফেল ও বেশ কয়েকটি ম্যাগাজিন নিয়ে গ্রিনউড পার্ক মলে প্রবেশ করে এবং ফুড কোর্টে গুলি চালাতে শুরু করে। একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তি ওই ব্যক্তিকে হত্যা করেছে। এই ঘটনায় মোট চারজন নিহত ও দুজন আহত হয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম