• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

রহিম হত্যার মধ্য দিয়ে এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে : দুদু

প্রকাশ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ২:৩১
আপডেট: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ২:৩১

 

সিনিয়র করেসপন্ডেন্ট

রহিম হত্যার মধ্য দিয়ে এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এবছরই এই সরকারের শেষ বছর। এরপরের সরকার হবে বিএনপির সরকার। এরপরের প্রধানমন্ত্রী হবে বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমান।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভোলায় পুলিশের বর্বরোচিত হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আপনারা অনেকেই বলেন হরতাল অবরোধ দেয় না কেন? হরতাল অবরোধ দেবো এমনকি এই সরকারের বিদায় না হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আপনারা রাজি আছেন? এ সময় উপস্থিত সকল নেতাকর্মীরা হ্যাঁ সূচক শব্দ উচ্চারণ করেন।

বিএনপির এই নেতা বলেন, আমাদের নেতা তারেক রহমান ১০ ঘন্টা ১৮ ঘন্টা পর্যন্ত কাজ করছেন। কি কাজ করছেন? দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে ,স্বাধীনতার স্বার্থে তিনি কাজ করছেন। কত ঘন্টা হরতাল হবে। কত ঘন্টা অবরোধ হবে। আপনারা একটু ধৈর্য ধরেন না। বিএনপিকে আন্দোলন শিখাতে হবে না। ছাত্রদল কৃষক দল মহিলা দল, যুবদল, শ্রমিকদেরকে আন্দোলন শেখাতে হবে না।

তিনি বলেন, ‘এই সরকার বলেছিল ফ্রি সার দেবে। ১০ টাকা সের চাল খাওয়াবে। গতকাল ইউরিয়া সার কেজিপ্রতি ছয় টাকা বাড়িয়েছে। চালের দাম ৫০ থেকে ৬০ টাকা করে কেজি।’

দুদু বলেন, ‘আমরা ছোট ছোট প্রতিবাদ সভা করছি। অনুমতি চাইলে মাঝেমাঝে দেয় আবার দেয় না। এরপরে আর অনুমতি চাইবো না। এরপরে বাংলাদেশের সবচেয়ে বড় সমাবেশ করব বিএনপি’র পক্ষ থেকে সেই জনসমাবেশের প্রধান অতিথি হবেন তারেক রহমান।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তর ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব যথাক্রমে আমিনুল ইসলাম এবং রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন,আমির খসরু মাহমুদ চৌধুরী,চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব,বর্তমান সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু,বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল,ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ,সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ বক্তব্য দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম