• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

রাজাকার ও সাম্রাজ্যবাদের কবল থেকে দেশকে মুক্ত করার আহ্বান জাসদ নেতাদের

প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১:৪৮
আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১:৪৮

রাজাকার ও সাম্রাজ্যবাদের কবল থেকে দেশকে মুক্ত করার আহ্বান জাসদ নেতাদের
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রাজাকার-আলবদর ও সাম্রাজ্যবাদী শক্তির কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের নেতারা।

তারা বলেন, ‘মুক্তিযুদ্ধবিরোধী শক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত হানছে। একই সঙ্গে নিয়ন্ত্রিত গণতন্ত্র ও বিচারব্যবস্থাকে মুক্ত করার সংগ্রাম জোরদার করতে হবে। এ সংগ্রামের অংশ হিসেবে দলের সভাপতি হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবিও জানান তারা।’

জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন।

শনিবার (৩১ অক্টোবর) গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ের শহিদ কর্নেল তাহের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দলের সহসভাপতি মীর হোসাইন আখতার। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু।

সভায় বক্তারা দলের প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজ পরিবর্তন ও গণতান্ত্রিক আন্দোলনে শহিদ, ত্যাগ স্বীকারকারী, কারাবরণকারী এবং নির্যাতনের শিকার নেতা-কর্মীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তারা বলেন, ‘নানা রাজনৈতিক বিভ্রান্তি ও ব্যক্তিগত লাভ-ক্ষতির হিসাবের ঊর্ধ্বে থেকে জাসদের নেতা-কর্মীরা দলের আদর্শ ও পতাকা সমুন্নত রেখেছেন।’

বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ বর্তমানে গভীর রাজনৈতিক সংকটে রয়েছে। তাদের দাবি, মুক্তিযুদ্ধবিরোধী ও স্বাধীনতাবিরোধী শক্তি এবং সাম্রাজ্যবাদী প্রভাব দেশের ওপর বিস্তার লাভ করছে। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে। একইসঙ্গে পাকিস্তানি ধর্মান্ধ ও সাম্প্রদায়িক রাজনীতি-সংস্কৃতি চাপিয়ে দেওয়া, মবের তৎপরতা, বিচারহীনতা এবং অসম চুক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করা হচ্ছে বলে মন্তব্য করেন তারা।

সভায় মিথ্যা মামলা ও প্রহসনমূলক বিচারের মাধ্যমে ফরমায়েশি রায়ে দণ্ডিত করা হয়েছে দাবি করে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তি দাবি করেন নেতারা।

তারা বলেন, ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী শক্তি এবং সাম্রাজ্যবাদী প্রভাব থেকে দেশকে মুক্ত করার পাশাপাশি নিয়ন্ত্রিত গণতন্ত্র ও কুক্ষিগত বিচারব্যবস্থার অবসানে আন্দোলন জোরদার করতে হবে। এই সংগ্রামের ধারাবাহিকতায় হাসানুল হক ইনুর মুক্তির দাবিতেও আন্দোলন শক্তিশালী করার আহ্বান জানান তারা।’

সভায় বক্তব্য রাখেন- জাসদের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, আফজাল হোসেন খান জকি ও বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা। আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল ও মীর্জা মো. আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন ও জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কার্যকরী কমিটির পাশাপাশি জেলা ও উপজেলা কমিটিগুলোও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম