• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

রাষ্ট্রীয় মর্যাদায় গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের দাফন সম্পন্ন

প্রকাশ: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ৫:১২
আপডেট: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ৫:১২

 

গোলাপগঞ্জ প্রতিনিধি:গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসেনের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল আর নেই। শুক্রবার (১৫ জুলাই) দুপুর ২টার সময় সুনামপুর শাহী ঈদগাহ মাঠে জানাযার নামাজ পুর্বে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থান তাকে সমাহিত করা হয়। তিনি গত বৃহস্পতিবার রাত ৮টা ৩০মিনিটের সময় বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি……রাজিউন)।

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান, মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া।

বীর মুক্তিযোদ্ধা মনহোর আলী, মুহিব খান, মনু মিয়া, আব্দুল খালিক, বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, সদস্য আব্দুস সামাদ, মেম্বার ফখরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলার সভাপতি মঞ্জিল আহমদ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম