• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

লোডসেডিংএ প্রমান বিদ্যুৎ নিয়ে সরকারের মিথ্যাচার : এনডিপি

প্রকাশ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ৩:১৫
আপডেট: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ৩:১৫

 

স্টাফ করেসপন্ডেন্ট

সরকার ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ ঘোষণা ও ঘোষণা দিয়ে লোডশেডিং করারই প্রমান করে সরকার এতদিন বিদ্যুৎ উৎপাদন নিয়ে সরকারের মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

মঙ্গলবার ( ১৯ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

তারা বলেন, এই সরকারই শতভাগ বিদ্যুতায়নের আলোকসজ্জা করেছে কয়েক মাস আগে। যার মধ্য দিয়ে সরকার জনগনের সাথে চরম মিথ্যার করেছে যা আজ দিবালোকের মত স্পষ্ট। যার ফলে এখন অফিসের সময় সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। পেট্রোল পাম্প সপ্তাহে একদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

নেতৃদ্বয় আরো বলেন, মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠানের এসির দিকে নজর না দিয়ে সরকারের উচিত সচিবালয়সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান ও মন্ত্রী, এমপিদের বাসভবনের এসির দিকে নজর দেয়া। সরকারের দুর্নীতিবাজ মন্ত্রীদের আরাম দিতে সাধারণ জনগণকে ভোগান্তি পোহাতে পারে না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম