• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সন্ত্রাসীরা কোনো দলের নয়, কারাগারই তাদের ঠিকানা: ফখরুল ইসলাম

প্রকাশ: রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৫:০৯
আপডেট: রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৫:০৯

 

নোয়াখালী প্রতিনিধি
ছবি প্রতিনিধি
সন্ত্রাসী চাঁদাবাজ ও সমাজের অপকর্মে জড়িতরা কোনো দলের নয়, কারাগারই তাদের আসল ঠিকানা বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৫ আসনে বিএনপির সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম।

রবিবার (২২ মার্চ) দুপুরে নোয়াখালীর কবিরহাটের বাটইয়ার ওটারহাটে আফিফ একাডেমিতে হিউম্যান অর্গানাইজেশনের স্টুডেন্টস ওয়েলফেয়ার বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মো. ফখরুল ইসলাম বলেন, ‘আমি বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছি। কিন্তু বিজয়ী হওয়ার পর আমি সব জনগণের এমপি। এলাকায় যারা শান্তি বিনষ্ট করে তারা কোনো দলের পরিচয় দিতে পারবে না। আমার দলের হলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে।’

তিনি বলেন, ‘আজকের বৃত্তিপ্রাপ্তরা দেশের ভবিষ্যৎ। এদের মধ্য থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রেখে তারা একসময় দেশের সেবায় নিয়োজিত হবে। তাদের বিকাশের ক্ষেত্রে আমি এবং আমার সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। এক্ষেত্রে কোনো গরীব ও মেধাবী টাকার অভাবে থাকলে তাদের শিক্ষার দায়িত্ব আমি নিব।’

অনুষ্ঠানে প্রতিভা ট্রেডিং করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নাছির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম।

এতে সংস্থার পরিচালক রহিম উল্যা ও সুলতান নাসির উদ্দীন রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ইবনেসিনা ফার্মাসিটিক্যাল লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ইলিয়াস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. সালেহ উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ন্যাশনাল মডেল কলেজের অধ্যক্ষ ফখরুল ইসলাম মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল্লাহ সাহাব উদ্দিন, সংস্থার উপদেষ্টা ইঞ্জিনিয়ার বদরুল হায়দার চৌধুরী, দারুল কুরআন মাদরাসা পরিচালক হাফেজ নুর হোসেন, বাটইয়া ইউনিয়ের প্যানেল চেয়ারম্যান হাসান আহম্মেদ ও লক্ষীপুর পলিটেকনিকেলের রেজিস্ট্রার গোলাম কিবরিয়া প্রমুখ।

এতে বৃত্তিপ্রাপ্ত মেধাবীদেরকে সনদ, নগদ টাকা এবং সমাজের গুণীজনদের ক্রেস্ট প্রদান করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম