• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

মিডিয়া

সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা দেশ-গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জেডিপি

প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৩:১৬
আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৩:১৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের মারধর ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। দলটি বলেছে, এই হামলা শুধু সাংবাদিকদের ওপর আঘাত নয়, বরং দেশ ও গণতন্ত্রের জন্য এক গুরুতর অশনিসংকেত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, গত দুই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১৬ জন সাংবাদিকের ওপর মারধর ও হেনস্তার ঘটনা ঘটেছে।

জেডিপির মতে, সাংবাদিকদের ওপর এই হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, বরং গণতান্ত্রিক পরিবেশের জন্যও হুমকি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো তুলনামূলকভাবে শান্ত ছিল। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্য, উস্কানি ও অপপ্রচারের কারণে বিভাজনমূলক রাজনীতি আবারও সক্রিয় হয়ে উঠেছে, যার প্রতিক্রিয়া এখন রাজপথে দেখা যাচ্ছে। বিভিন্ন স্থানে শিবির ও ছাত্রদলের আইনশৃঙ্খলা পরিপন্থী তৎপরতার কথাও উল্লেখ করা হয়।

জেডিপি আরও জানায়, বৃহস্পতিবার রাতে ডাকসু নেতাদের ওপর ছাত্রদলের হামলার ঘটনাও নিন্দনীয়। এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে অতীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর পুনরুত্থানের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দলটি।

জেডিপি দাবি করেছে, সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্রের কণ্ঠরোধের শামিল। অবিলম্বে সব ধরনের উস্কানিমূলক তৎপরতা বন্ধ করা, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম