• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

অর্থ-বাণিজ্য

সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু

প্রকাশ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ১:২৮
আপডেট: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ১:২৮

 

দেশের ১ কোটি এক লাখ নিম্ন আয়ের পরিবারের কাছে শোকাবহ আগস্ট উপলক্ষে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির এ কার্যক্রমে ডিলার বা জনপ্রতিনিধিদের কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত সোমবার (১ আগস্ট) টিসিবির মুখপাত্র হুমায়ন কবির বলে, সারা দেশে ১ কোটি ১ লাখ পরিবার পাবে টিসিবির এ পণ্য। এর মধ্যে ঢাকায় পাবে ১৩ লাখ পরিবার। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন জেলাতে টিসিবির পণ্য দেয়া হবে।

গত রবিবার (৩১ জুলাই) টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। ঢাকা মহানগরসহ সারা দেশে চলবে টিসিবির এ কার্যক্রম। নিম্ন আয়ের এক কোটি পরিবার ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) পাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ দফায় নিম্ন আয়ের পরিবার কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাসমূহে।

বিক্রয় কার্যক্রম কেবল মহানগরী ও আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাসমূহে পরিচালনা করা হবে। ডিলারের দোকান কিংবা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী চলবে বিক্রয় কার্যক্রম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম