• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণ : গ্রেফতার-৪

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ১১:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ১১:৩৩

 

এম আর কামাল, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৬ জুলাই) রাতে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
গ্রেফতাররা হলো, নাঈম (১৯), যুবরাজ (১৯), দিপু (২০) ও পিয়াস (২০)।
২৯ জুন রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের গোদনাইল তাতখানা সৈয়দপুর এলাকার রোহানের ২য় তলা বাড়ির ছাদে এ ঘটনা ঘটান অভিযুক্তরা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, গত ২৯ জুন ঘটনার পর বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ বিষয়ে একটি অভিযোগ করলে রাতেই পুলিশ অভিযুক্ত চারজনকে বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
ধর্ষণের শিকার মেয়ের সঙ্গে গ্রেফতারকৃত নাঈমের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। এরই সূত্র ধরে তাকে ডেকে এনে দলবদ্ধ ধর্ষণ করেন অভিযুক্তরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম