• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

সিলেট মহানগর বিএনপির আলোচনা সভা

প্রকাশ: রবিবার, ২৭ মার্চ, ২০২২ ১১:২৯
আপডেট: রবিবার, ২৭ মার্চ, ২০২২ ১১:২৯

 

সিলেট প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুপুর ১২টার অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি’র সভাপতিত্বে ও আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন এর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মিসবাহ উদ্দিন, আবুল হোসেন চৌধুরী হেনা, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য, মুর্শেদ আহমদ মুকুল, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজি, রেজাউল করিম রুজন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডাঃ আশরাফ আলী।

সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকল বীর শহীদদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেশ স্বাধীন হয়েছে, আমরা লালসবুজের ভূখন্ড পেয়েছি, কিন্ত স্বাধীনতা প্রকৃত স্বাদ আমরা ভুগ করছি না। আজ স্বাধীনতার এত বছর পরে ও স্বাধীনতার ঘোষকের স্ত্রী বন্দি, সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। দেশে আজ বাকস্বাধীনতা নেই, দেশে গণতন্ত্র নেই। আসুন আমরা সবাই দেশে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সামিল হই।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা খসরুজ্জমান খসরু, রেজাউর রহমান রুজন, মোঃ মানিক মিয়া, মাহবুবুর রশিদ মাহবুব,আজমল হোসেন, আবদুল মুমিন, সৈয়দ মোঃ জাহাঙ্গীর, আলী হোসেন মোক্তার, দিলোয়ার হোসেন রানা, মোঃ সিরাজ উদ্দিন, ময়নুল হক স্বাধীন, কয়েস আহমদ সাগর, মির্জা সম্রাট,মাহবুব আহমদ চৌধুরী, শাহিন মিয়া, রফিকুল ইসলাম, সবুর আহমদ, সাজু গাজী, জমজম বাদশা, জাবেদুল ইসলাম দিদার, মোঃ ছানাউল হক ছানা, মুনির আহমদ, মামুন আহমদ মিন্ট,লায়েক আহমদ, ইছহাক আহমদ, ফাতেমা জামান রোজী, তানিয়া রহমান, হাফসা খান, রেহানা ফারুক শিরীন, ময়নুল ইসলাম, একেএম ফজলুল হক, পিয়ার উদ্দিন পিয়ার, আবুল হোসেন প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম