• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সুনামগঞ্জে ঠিকাদারের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১:৫৪
আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১:৫৪

সুনামগঞ্জে ঠিকাদারের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ
 

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে একটি সড়ক সংস্কার কাজের অনিয়ম ও দুর্নীতি নিয়ে কথা বলায় স্থানীয় সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করা ঠিকাদারের নিবন্ধন বাতিলসহ তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিল নিয়ে আলফাত স্কয়ারে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হন।

প্রতিবাদ সমাবেশে সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদের (লিলু) সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আকবর আলী, মো. শেরেনুর আলী, মো. মাসুক আলম, রেজাউল হক ও নাদীর আহমদ, পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশীদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কয়েস, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, সংসদ সদস্য কাজে অনিয়ম ধরার পরই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। এই কাজে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটি লুটেরা ঠিকাদার সিন্ডিকেট জড়িত। তারাই জেলা বিএনপির দুর্দিনের কান্ডারি, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একজন সংসদ সদস্যের সম্মানহানির জন্য ওই ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে।

জানা যায়, সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৯৬ কোটি টাকা ব্যয়ে কয়েকটি সেতু ও সড়ক সংস্কার কাজ চলছে। এটির ঠিকাদার হলেন জেলার তাহিরপুর উপজেলার বাসিন্দা শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সংসদ সদস্য নূরুল ইসলাম গত মঙ্গলবার বিশ^ম্ভরপুর উপজেলায় একটি ফুটবল টুর্নামেন্ট থেকে ফেরার পথে ওই সড়কের কাজ দেখেন। এ সময় এলাকাবাসী তাঁকে কাজে অনিয়ম দেখান। তিনি পরদিন সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীসহ সেখানে যাবার কথা বলে আসেন। এরপরই জানা যায় ঠিকাদার শফিকুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সংসদ সদস্যের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবি করেছেন। ঠিকাদারের এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন সংসদ সদস্য নূরুল ইসলাম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম