• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

স্পিকারের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৪:৩৫
আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৪:৩৫

স্পিকারের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। রবিবার (১ নভেম্বর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তানজানিয়ায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে আইপিইউর নির্বাহী কমিটির সদস্য পদে বাংলাদেশের প্রতিনিধিকে সমর্থন দেওয়ায় পাকিস্তান সরকারকে বিশেষ ধন্যবাদ জানান স্পিকার। ওই নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পাকিস্তানের পূর্ণ সমর্থন পান।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের সংসদীয় ব্যবস্থার উন্নয়ন, আন্তঃসংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন স্পিকার ও হাইকমিশনার।

এ ছাড়া পাকিস্তানের আইনসভা ‘মজলিস-ই-শূরা’র অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ আয়োজনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে জাতীয় সংসদের আসন্ন অধিবেশন সরাসরি পর্যবেক্ষণের জন্য পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারকে আমন্ত্রণ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অন্যদিকে, পাকিস্তানের স্পিকারের বিশেষ আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের পাকিস্তান সফরের কথা রয়েছে।

এ সময় পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিদল, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম