• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

স্বামীর‘পরাণ’ দেখে আনন্দে কেঁদে ফেলেন পরীমণি

প্রকাশ: রবিবার, ২৪ জুলাই, ২০২২ ১:৪৪
আপডেট: রবিবার, ২৪ জুলাই, ২০২২ ১:৪৪

 

বিনোদন ডেস্ক

এবারের ঈদুল আযহায় মুক্তির পর থেকেই ‘পরাণ’ দেখতে মুখিয়ে ছিলেন দর্শকপ্রিয় নায়িকা পরীমণি। কেননা এতে যে তার স্বামী শরিফুল রাজ অভিনয় করেছেন। রাজও চাইছিলেন হলে বসে স্ত্রীর সঙ্গে সিনেমাটি দেখার আনন্দ ভাগ করে নিতে। কিন্তু ব্যস্ততার কারণে হয়ে উঠছিল না। অবশেষে দুজনের প্রত্যাশা পূরণ হলো। শনিবার (২৩ জুলাই) একসঙ্গে চলচ্চিত্রটি দেখেছেন তারা। এ সময় আনন্দে কেঁদে ফেলেন পরীমণি।

এদিন রাজধানীর মিরপুরের সনি স্কয়ারে অবস্থিত সিনেপ্লেক্সে ‘পরাণে’র প্রিমিয়ার শো ছিল। অন্তঃসত্ত্বা পরীমণিকে নিয়ে সেখানেই গিয়েছিলেন রাজ। সিনেমা শেষে আবেগে আপ্লুত পরীমণি জড়িয়ে ধরেন রাজকে। এরপর রাজের বুকে মাথা রেখে কেঁদে ফেলেন তিনি।

ছবি শেষে পরীমণি বলেন, রাজ অভিনীত ‘পরাণ’ সিনেমার প্রশংসা শুনছি সবার মুখে। সিনেমা নিয়ে চারদিকে আলোচনা হচ্ছে। আমার তো খুশিতে কান্না চলে এসেছে। সবাই ভালো অভিনয় করেছেন।

এদিকে ‘পরাণে’র প্রিমিয়ার শো দেখতে সিনেপ্লেক্সটিতে বসেছিল তারার মেলা। ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, আরিফিন শুভ, মাহিয়া মাহি, সিয়াম আহমেদ, পূজা চেরি, দিঘী, টয়া, রোজি সিদ্দিকী, চয়নিকা চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত হয়েছিলেন।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘পরাণ’। ত্রিভুজ প্রেমের গল্পের এই সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম