• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

স্বাস্থ্য

১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ৬:৫৪
আপডেট: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ৬:৫৪

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে অন্যান্য সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় চক্ষু হাসপাতালের কাউন্টার থেকে ১০ টাকার টিকিট কিনতে প্রথমে নিচতলায় যান প্রধানমন্ত্রী।

এরপর তিনি চোখ পরীক্ষা করার জন্য মনোনীত চিকিৎসকের কাছে যান। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় প্রধানমন্ত্রী নার্স, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের খোঁজখবর নেন ও হাসপাতাল প্রাঙ্গণে তাদের সঙ্গে ছবি তোলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম