• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস

প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫ ৫:৩৮
আপডেট: রবিবার, ৪ মে, ২০২৫ ৫:৩৮

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসকে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে।
 

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। তার নেতৃত্বে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। এবার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এই উইকেটরক্ষক ব্যাটার।

রোববার (৪ মে) আরব আমিরাত ও পাকিস্তান সিরিজকে সামনে রেখে লিটন দাসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সেখানেই বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

লিটনকে নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘এবার দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করেই আমরা অধিনায়কত্ব মঞ্জুর করেছি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২৬ পর্যন্ত মার্চে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিশ্বকাপকে সামনে রেখেই লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়কত্ব করা হয়েছে।’

লিটনের ডেপুটি হিসেবে আছেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। তবে তাকে শুধু এই দুটি সিরিজের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে। আরও কয়েকজনকে সহ-অধিনায়ক করে দেখবে বিসিবি। এ প্রসঙ্গে ফাহিম বলেন, ‘আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে ৭ ম্যাচের জন্য শেখ মেহেদীকে সহ-অধিনায়ক করা হয়েছে।’

আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

ইত্তেফাক/জেডএইচ
বিষয়:
ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট দলবিসিবিলিটন দাস

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম