• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

৪ বছরের ডিপ্লোমা কোর্সের ‌কোন মানে হয় না: দীপু মনি

প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ২:০৯
আপডেট: শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ২:০৯

 

ডিপ্লোমা কোর্স তিন বছর হওয়াই যৌক্তিক মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ব‌লে‌ছেন, যে কোর্সটিকে ৩ বছরে শেষ করা সম্ভব, তাকে ৪ বছরে টেনে নিয়ে যাওয়ার কোন মানে হয় না।

শনিবার (১৩ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি। এসময় অনুষ্ঠান শেষে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

মন্ত্রী বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের চার বছর কোর্স করানোর কারণে অভিভাবকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিন বছর হলে শিক্ষার্থীরা যেমন চাকরির বাজারে প্রবেশে বেশি সময় পাবে তেমনি আর্থিকভাবেও কম ক্ষতিগ্রস্থ হবে।

তিনি বলেন, যে কোর্সটিকে ৩ বছরে শেষ করা সম্ভব, সেটাকে ৪ বছরে টেনে নিয়ে যাওয়ার কোন মানে হয় না। ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাজীবিরা অনেক সময় অনেক কিছু বলেন, তবে তাদের যে সংগঠন আছে তাদের সঙ্গে সরকার সব সময় অনেক ঘনিষ্ঠ বলে দাবি করেন মন্ত্রী।

আমাদের দেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিপ্লোমা কোর্স তিন বছর হলে আমাদের শুধু সময় কমছে তা নয়, মানেরও উন্নতি হবে। পৃথিবীর অনেক উন্নত দেশে অনার্স কোর্স আছে ৩ বছরের সেখানে আমাদের দেশে ডিপ্লোমা কোর্স ৪ বছরের হবে এর কোন মানে নেই।

এসময় এমপিওভুক্তির ক্ষেত্রে কোন অনিয়ম হয়নি বলেও জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুলতানা শফি প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম