• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

৪৭ পণ্যের মধ্যে ২৬টিরই দাম বাড়ল, মূল্যস্ফীতিও বাড়তি

প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ৭:৩৫
আপডেট: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ৭:৩৫

 

টানা পাঁচ মাস কমার পর মূল্যস্ফীতি আবার বাড়ল। সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭৮ শতাংশ। গত জানুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৭ শতাংশ। মূলত খাদ্য মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতিও বেড়েছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় প্রায় অপরিবর্তিত ছিল।

মূল্যস্ফীতি বাড়লেও উচ্চ মূল্যস্ফীতি নিয়ে চিন্তিত নয় সরকার। পৌনে ৯ শতাংশ মূল্যস্ফীতিকে ‘অস্বস্তিকর বা অতিরিক্ত নয়’ বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। গতকাল রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম সাংবাদিকদের এ কথা বলেন। সভা শেষে মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য সাংবাদিকদের জানানো হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম