• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৫ বছর চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ ৯:১১
আপডেট: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ ৯:১১

 

জনতার আওয়াজ ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাধারণ মানুষ চাচ্ছেন আমাদের এই সরকার যেন আরও অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সিলেটের বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এর আগে আজ সকালে স্বল্প সময়ের নোটিশে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়। তবে থানায় এমন আয়োজনে ক্ষোভ প্রকাশ করে তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর পুলিশকে এখনও পুনর্গঠন করা যায়নি। ৫ আগস্টের সময় অনেক গাড়ি, থানা পুড়েছে। এখনও তাদের একটি গাড়িও কিনে দেওয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলে এই ব্যবস্থার আরও উন্নয়ন করা হবে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। এ বছর রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো ছিল। মব জাস্টিসকে পুলিশ আর ভয় পাচ্ছে না; বেশিরভাগ আসামিই ধরা পড়ছে।

উপদেষ্টা আরও বলেন, ‘অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রের এখনও সব উদ্ধার করা সম্ভব হয়নি; এ ব্যাপারে সরকার কাজ করছে। লুট হওয়া অস্ত্র বাইরে থাকলে নিরাপত্তার হুমকি থাকবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ ব্যাপারে নতুন কোনো আপডেট নেই’ বলে জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম