• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

অবরোধ সফলের লক্ষ্যে সিলেটে বিক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ৪:৩৭
আপডেট: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ৪:৩৭

 

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির ডাকে অবরোধ সফলের লক্ষ্যে সিলেটে মিছিল-পথ সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার বেলা দেড়টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে এ মিছিল অনুষ্টিত হয়। মিছিলে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আগামীকাল বুধবার থেকে বিএনপির ডাকে আবারো ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হবে। অবরোধ সফলের লক্ষ্যে সিলেটে বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের উদ্যোগে মিছিলটি বের হয়।

মিছিল শেষে পথসভায় বক্তারা বলেন, “এই সরকারের পতনের ঘন্টা বেজে উঠেছে। পায়ের নিচে মাটি সরে যাওয়া গণবিচ্ছিন্ন সরকারের শেষ অবলম্বন রাষ্ট্রশক্তি ব্যবহার করে বিরোধী দলকে জেলে ভরে সারাদেশের মানুষকে ভয়ভীতি দেখিয়ে রাজপথ থেকে হটিয়ে দিয়ে আবারও ২০১৪ সালের মতো একটি ভোটারবিহীন নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে চায়।”

বক্তারা হুঁশিয়ারি উচ্ছারণ করে বলেন, ‘এবার আর ১৪ সালের মত নির্বাচন হতে দেওয়া হবে না।’

নেতৃবৃন্দ বুধ ও বৃহস্পতিবারের অবরোধ সফল করতে সিলেটবাসীর প্রতি আহবান জানান।

মিছিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সলির রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শোয়াইব আহমদ শোয়েব, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন ইবনে রাজ্জাক রাসেল, ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শাফি শাহেদ, যুবদল নেতা ওলি চৌধুরী, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর রাসেল, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ মোরশেদ, ছাত্রদল নেতা জুবের আহমদ, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, আর এ বাবলু, দেলোয়ার হোসেন ইসমাইল, স্বেচ্ছাসেবক দল নেতা এনামুল হক, ছাত্রদল নেতা আব্দুল্লাহ, ইফতেখার আহমদ পাবেল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম