• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

শেখ হাসিনার ফিরে আসা কেউ আর বিশ্বাস করে না: দুদু

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ২:৩৩
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ২:৩৩

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
​সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার বিষয়টি এখন আর কেউ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেছেন, ক্ষমতায় থাকতে তিনি বারবার বলেছেন শেখ হাসিনা পালান না। কিন্তু ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ঠিকই দেশ ছেড়ে চলে গেছেন। ইদানীং তিনি দেশে ফিরে আসার কথা বলছেন, যদিও এ কথা কেউ আর বিশ্বাস করে না।

​মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। ‘গণতন্ত্র, দেশি-বিদেশি ষড়যন্ত্র ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে’ এই আলোচনা সভার আয়োজন করা হয়।

​বিগত সরকারের শাসনামলের সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন নির্বাচন ব্যবস্থা নিয়ে অনিয়ম করেছেন, পৃথিবীতে যার কোনো নজির নেই। বাংলাদেশের মানুষ এমন প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান আগে কখনো দেখেনি বলেও তিনি মন্তব্য করেন।

​দেশের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমানের হাত ধরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু শেখ মুজিবুর রহমানের হাতে গণতন্ত্র নিহত হয়েছে এবং শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আবারও তা ধ্বংস করেছেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার হাত ধরে দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় বলে তিনি উল্লেখ করেন।

​বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় সম্পর্কে নেতাকর্মীদের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র হত্যাকারী এই বাকশালিদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। দৃঢ়তার সঙ্গে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারের পাশে থাকতে হবে।

​পাশ্ববর্তী দেশের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন, একটি পার্শ্ববর্তী দেশ প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশকে আবারও দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চাচ্ছে।

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, কর্মজীবী দল অতীতের মতো আগামীতেও গণতন্ত্রের প্রহরী হিসেবে ভূমিকা রাখবে।

​আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, কর্মজীবী দলের সভাপতি মো. সালাহউদ্দিন খান, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম