• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

অভিনয়ের জন্য ডাক্তারি ছেড়েছেন ত্রিনেত্রা

প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫ ১২:২৬
আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫ ১২:২৬

অভিনয়ের জন্য ডাক্তারি ছেড়েছেন ত্রিনেত্রা
 

একের পর এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়ছেন অভিনেত্রী ত্রিনেত্রা হালদার। অভিনয়ের প্রতি অগাধ ভালোবাসা থেকেই চিকিৎসকের মতো সম্মানজনক পেশা ছেড়ে দিয়েছেন তিনি।সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ত্রিনেত্রা বলেন, ‘চিকিৎসা পেশায় থাকতে হলে যেমন পরিশ্রম ও সময় দরকার, অভিনয়ের ক্ষেত্রেও তাই।’ ‘আমি যখন ‘মেড ইন হেভেন’ সিরিজের শুটিং করছিলাম, তখন ছিলাম একজন ইন্টার্ন চিকিৎসক। দুই জগৎ একসঙ্গে টানা সম্ভব হচ্ছিল না। তাই অভিনয়কে বেছে নিই। ভাবলাম এতদিন তো মেডিসিনে দিয়েছি, এবার দেখি অভিনয়ে কী করতে পারি!।’

নিজের শৈশব ও বাঙালি সংস্কৃতির প্রভাব নিয়েও কথা বলেন ত্রিনেত্রা। বলেন, ‘কলকাতা আমার দ্বিতীয় বাড়ি। আমার মা বাঙালি। ছোটবেলায় ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’, ‘সোনার কেল্লা’ এসব ছবির মধ্য দিয়েই বড় হয়েছি।’তার কথায়, ‘এই ছবিগুলোর প্রভাবেই আমি বুঝতে শিখেছি কোন ধরনের কাজ আমি করতে চাই। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করার খুব ইচ্ছা ছিল, কিন্তু তা আর হলো না।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম