• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

চিনি শিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ২:৪৫
আপডেট: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ২:৪৫

চিনি শিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, দেশের চিনিশিল্পকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার।

 

শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে নাটোরের গোপালপুরে নর্থ বেঙ্গল চিনিকলের আখ মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, চিনি শিল্পকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপের মধ্যে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে আখের ক্রয়মূল্য বৃদ্ধি, আখচাষিদের প্রণোদনা প্রদান, নতুন জাতের বীজ ও প্রযুক্তি উদ্ভাবন ও কৃষক পর্যায়ে সরবরাহ ইত্যাদি অন্যতম।

 

এছাড়া নর্থ বেঙ্গল চিনিকলসহ দেশের অন্যান্য চিনিকলগুলোর উৎপাদনকে বহুমুখী পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার। একই সঙ্গে দেশের বন্ধ কলগুলোকে উৎপাদন পর্যায়ে নেওয়ার প্রক্রিয়াও চলমান বলে জানিয়েছেন তিনি।

 

ফারজানা শারমীন বলেন, আখ সরবরাহ করে চিনিকলকে টিকিয়ে রাখতে হবে চাষিদের। এ জন্য তাদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করেছে বর্তমান সরকার। পাশাপাশি এলাকার অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগও হয়েছে।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া।

তিনি জানান, চলতি মৌসুমে এক লাখ ৮০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ৬.৫ শতাংশ। ১২৫ মাড়াই দিবস এই কার্যক্রম চলবে।

আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকার গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে আখের মূল্য কুইন্টালপ্রতি ২৬ টাকা বাড়িয়েছে। চিনিকলের গেটে প্রতি কুইন্টাল আখের ক্রয়মূল্য ৬৫১ টাকা এবং সেন্টারগুলোতে ৬৩৭ টাকা ৪৬ পয়সা।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম