• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

অর্থ-বাণিজ্য

অভিযানের মধ্যেই চালের দাম কেজিতে বৃদ্ধি ৩ থেকে ৬ টাকা

প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২ ৮:৫৬
আপডেট: বুধবার, ১ জুন, ২০২২ ৮:৫৬

 

স্টাফ করেসপন্ডেন্ট

সারা দেশে অবৈধ ভাবে চাল মজুতদারদের ধরতে চলছে অভিযান। আর এরইমধ্যে গতকাল বুধবার (১ জুন) এক দিনেই প্রতি কেজি চালে ৩ থেকে ৬ টাকা পর্যন্ত দাম বেড়েছে। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসেবেই এ তথ্য তুলে ধরা হয়েছে। তবে বাস্তবে দাম বেড়েছে আরো বেশি।

টিসিবি পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি নাজিরশাইল/মিনিকেট ৬০ থেকে ৭২ টাকা, মাঝারিমানের চালে পাইজাম/লতা ৫২ থেকে ৫৬ টাকা ও মোটা চাল ইরি/স্বর্ণা ৪৮ থেকে ৫২ টাকা দরে বিক্রি হয়। কিন্তু এক দিন আগে তা যথাক্রমে ৫৮ থেকে ৬৮ টাকা, ৪৬ থেকে ৫৬ টাকা ও ৪৫ থেকে ৪৮ টাকায় বিক্রি হয়েছে।

তবে সরেজমিনে রাজধানীর খুচরাবাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, সরু চাল নাজিরশাইলের কেজি ৮০ টাকায় গিয়ে ঠেকেছে। এছাড়া ৫০ টাকা কেজির নিচে কোন চাল নেই। চালের সবচেয়ে বড় মৌসুম বোরোর ওঠার এ সময়ে এভাবে দফায় দফায় দাম বাড়ায় বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। তাদের জিজ্ঞাসা, বোরোর ভরা মৌসুমে কেন চালের দাম বাড়বে?

রাজধানীর বাবুবাজার বাদামতলী ও বাবুবাজার চাল আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী নিজামউদ্দিন ইত্তেফাককে বলেন, সাধারণ মিল মালিকদের পাশাপাশি এখন বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো রীতিমতো প্রতিযোগিতা করে ধান-চাল কিনছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম