• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অসহযোগ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করব

প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ৪:৫৯
আপডেট: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ৪:৫৯

 

নিউজ ডেস্ক
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আহ্বায়ক ডা. জাহিদ হোসেন ব‌লে‌ছেন, অসহযোগ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করব। জনগণকে সম্পৃক্ত করার জন্য বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এই লিফলেট বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করছে। শুধুমাত্র গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে।

শুক্রবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে দলের আয়োজনে ‘ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক’ শীর্ষক লিফলেট বিতরণ ও মানববন্ধনে তি‌নি এসব কথা ব‌লেন।

জাহিদ হোসেন বলেন, দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানীর বিনিময়ে এই স্বাধীনতা অর্জন হয়েছিল। সেই দে‌শে গুম খুন গায়েবি মামলা অব্যাহত রয়েছে। এ অবস্থায় দেশের মানুষ তাদের অধিকার ফেরত চায়। মানুষ নিরপেক্ষ নির্বাচন চায় এই তো মানুষের চাওয়া ছিল। ক্ষমতায় থাকার জন্য ২০১৪ ও ১৮ সালে রাতেই ভোট ডাকাতি করে ফেললেন।

তিনি ব‌লেন, অবৈধ নির্বাচ‌নের আগেই কে কয়টা সিট পাবে নির্ধারণ করে রেখেছে সরকার। এই সরকারের জনগণের উপর আস্থা নেই জনগণ আজ অধিকার বঞ্চিত। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নির্দলীয় নিরপেক্ষ সরকারের পক্ষে নির্বাচন চায়। অসহযোগ কর্মসূচি এদেশের মানুষ দেখেছে, আমরা ১৯৬৯-৭১ এর কথা ভুলে যাই নাই। মনে রাখতে হবে স্বৈরাচারকে বিদায় করতে হলে তার প্রতিটা কর্মক্ষেত্রে অসহযোগিতা করতে হবে। অবশ্যই ৭ জানুয়ারি মানুষ ভোট প্রত্যাখ্যান করবে।

‘দেশেটা সাধারণ জনগণের সম্পদ। এই সরকার এখনো স্বৈরতান্ত্রিক মানসিকতায় আছেন। এখনো সময় আছে জনগণের দাবির প্রতি নতি স্বীকার করুন। আপনারা মানুষকে কষ্টে নিপতিত করবেন না। আগামীতে অর্থনৈতিক ভয়ঙ্কর পরিণতিতে ডুবে যাচ্ছে। অসহযোগ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করব।’

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস‌্য স‌চিব কাদের গনি চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন ডা. আব্দুল কুদ্দুস, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, অধ্যাপক ওবায়দুল ইসলাম, এ্যাড. রুহুল কুদ্দুস কাজল, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক সামশুল ইসলাম, সাংবাদিক রাশেদুল হক, আমিরুল ইসলাম কাগজী, অধ্যাপক রফিকুল ইসলাম লাবু প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম