• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

তৃতীয় সংসারের ইতি টানছেন ন্যানসি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১:৪৭

 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
ন্যানসির সংসার ভাঙনের খবরে গুঞ্জন নেটদুনিয়ায়, তবে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

 

ফেসবুকে পোস্টে তিনি লেখেন :
মেহেদি ও আমি আমাদের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলাটা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটেছে।

দীর্ঘদিনের একসঙ্গে কাটানো স্মৃতি ও নানা অভিজ্ঞতার পর আমরা দুজনেই আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

যাঁরা আমাদের নিয়ে চিন্তা করেছেন এবং ভালোবাসা দিয়ে সবসময় পাশে থেকেছেন, তাদের সবার কাছে এই কঠিন সময়ে আমাদের সিদ্ধান্তকে বোঝার, সম্মান করার এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।

জীবন তার নিজস্ব নিয়মেই এগিয়ে চলে। আমিও শক্তি, আত্মমর্যাদা ও মানসিক শান্তি নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই।

সবসময় পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে পারিবারিক আয়োজনে গীতিকার ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যানসি। এটি ছিল সংগীতশিল্পীর তৃতীয় বিয়ে। প্লেব্যাক ও আধুনিক গানে জনপ্রিয়তা পাওয়া ন্যানসি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি এ পর্যন্ত তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে ভালোবেসে বিয়ে করেন তিনি। এই সংসারে তাদের মার্জিয়া বুশরা রোদেলা নামে এক কন্যাসন্তান রয়েছে এবং ২০১২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। ২০১৩ সালের ৪ মার্চ তিনি ময়মনসিংহ পৌরসভার তৎকালীন কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন। এই সংসারে তাদের নায়লা নামে এক কন্যাসন্তান জন্ম নেয় এবং ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে ২০২১ সালের আগস্ট মাসে গীতিকবি ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিকের কর্মকর্তা মহসিন মেহেদীকে বিয়ে করেন। এই সংসারেও তাদের মেহনাজ নামে এক কন্যাসন্তান রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম