• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১১:৪৮
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১১:৪৮

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ‘ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের’ সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বহিষ্কৃত এই নেতার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য দলের নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি।

বুধবার (২৫ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী মো. মিজানুর রহমান মিজানের সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ও প্রেরিত ওই বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম