• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রাজাপুরে ১২০০ কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেবে সরকার

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১১:৪৬
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১১:৪৬

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ঝালকাঠির রাজাপুরে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ১ হাজার ২০০ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। খেসারি, চীনাবাদাম, মুগ ও সয়াবিনসহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।

এ সময় এমপি মো. রফিকুল ইসলাম বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং ফসলের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। কৃষকরা যাতে এসব প্রণোদনার সঠিক ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের নজর দিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ ও সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়নের ১ হাজার ২০০ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম