• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আড়াইহাজারে চালক ও যাত্রীদের হাত-পা বেঁধে অটো ছিনতাই

প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ৪:২৭
আপডেট: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ৪:২৭

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মঙ্গলবার (১৪ মার্চ) রাতে চালক ও যাত্রীদের হাত-পা বেঁধে ও মাইরপিট করে প্রায় এক লাখ টাকা মূল্যের অটো ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। উপজেলার ফকিরবাড়ী- কামরানীরচর সড়কের ছোট বিনাইরচর ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে ।
স্থানীয়রা জানিয়েছে, উপজেলার ছোট বিনাইরচর এলাকার বাসিন্দা আবুল হোসেন তার অটো নিয়ে মঙ্গলবার শেষ রাত ২ টার দিকে ব্রাহ্মন্দী এলাকায় বাউল গানের আসর থেকে চামুরকান্দী গ্রামের সফর আলী নামে এক যাত্রীকে বাড়ীতে পৌঁছে দিতে যাচ্ছিল। পথে ছোট বিনাইরচর ব্রীজ এলাকায় আসা মাত্র ৩/৪ জন অজ্ঞাত ছিনতাইকারী রাস্তায় কলাগাছ ফেলে অটো থামাতে বাধ্য করে। পরে তারা ধারালো অস্ত্রের মুখে যাত্রী ও চালকের হাত-পা বেঁধে ফেলে রেখে অটোটি ছিনিয়ে নিয়ে যায়। আক্রান্তদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে। এই রুটে এর আগেই অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। অটো চালক আবুল হোসেনের বাড়ী বিনাইরচর এলাকায়।
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ এমদাদুল হক তৈয়ব জানান, এই ব্যাপারে কোন অভিযোগ আসেনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম