• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

মতামত

ক্রান্তিকাল ও মওলানা ভাসানী – যনি ছিলেন স্বাধীন স্বর্বভৌম বাংলাদেশ একমাত্র স্বপ্নদ্রষ্টা

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৫:০১
আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৫:০১

ক্রান্তিকাল ও মওলানা ভাসানী - যনি ছিলেন স্বাধীন স্বর্বভৌম বাংলাদেশ একমাত্র স্বপ্নদ্রষ্টা
 

বাংলাদেশের রাজনৈতিক প্রক্ষেপট আর ইতিহাসে খুবেই গুরুত্বপুর্ন ও প্রভাবশালী এক অনন্য ব্যক্তত্ববান সুপুরুষ মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানী। দেশে বিদেশে তাঁর ভক্ত ও হিতাকাঙ্ক্ষী মহলে মওলানা ভাসানী হিসাবে পরিচিত ছিলেন তিঁনি।
শুধু বাংলাদেশের ইতিহাসে নয় , ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে তাঁর অনুসারী এবং হিতাকাঙ্ক্ষী মহলে এ অঞ্চলে আমৃত্যু মওলানা ভাসানী রাজনৈতিকভাবে ছিলেন এক প্রভাবশালী কালজয়ী রাজনিতিক।
মওলানা ভাসানী ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্টাতা সভাপতি। তৎকালিন উপমহাদেশের রাজনৈতিক প্রবাহমান এক ব্যতিক্রমধর্মী মহাপুরুষ মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর আজ ৫০ তম মৃত্যু বার্ষিকী। গভীরশ্রদ্ধার সাথে স্বরণ করছি সেই কালবিজয়ী মহান পুরুষ মরহুম আবদুল হামিদ খান ভাসানীকে।
বিনম্ভ্র শ্রদ্ধা নিবেদন করছি তার বিদায়ী আত্মার প্রতি। মহান আল্লাহ পাকের দরবারে খাশ্ দিলে দোয়া করছি যেন আল্লাহ্ সুবহানু ওয়া তালা তাঁর পরিপুর্ন রহমত বকশিস করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বশ্রেষ্ঠ মোকামে আসীন করেন। ” আমিন ”
মরহুম মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০ তম মৃত্যু বার্ষিকীতে তার রাজনৈতিক জীবনী নিয়ে সাংক্ষিপ্ত স্মৃতি চারণ করছি।
শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পশ্চিমা হায়নার গনহত্যা কবলে তৎকালিন পুর্ব পাকিস্তানের ধর্ম , বর্ন নির্বিশেষে দেশবাসী যখন ধ্যান – জ্ঞান হারিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গহীন অমানিশা কালে পতিত হয়েছিল ঠিক তখন পশ্চিম পাকিস্থানের সামরীক কর্মকর্তা মেজর জিয়াউর রহমান পশ্চিমা হায়না প্রতিরোধে বিদ্রোহের করে মহান স্বাধীনতার ঘোষনা করেছিলেন। স্বাধীন স্বর্বভৌম বাংলাদেশ গড়ার লক্ষে মহান মুক্তিযুদ্ধের সুচনা করে দেশের জনগন কে আলোর পথ দেখিয়েছিলেল।
মেজর জিয়াউর রহমানের ২৫ শে মার্চ দিবাগত রাতে এবং ২৬ মার্চে মহান স্বাধীনতার ঘোষনা কালে মুক্তিযুদ্ধ শুরুর দিকে মওলানা ভাসানী তৎকালিন পশ্চিম পাকিস্তানেই ছিলেন। সেই সময়তে মওলানা ভাসানী টাঙ্গালের সন্তোষে নিজ বাড়ীতে ছিলেন না। তিনি নিজ বাড়ি ছেড়ে টাঙ্গাইলের বিন্যাফৈর নামের আরেকটি গ্রামে তাঁর মওলানা ভাসানীর এক অনুসারীর বাড়িতে। ২৭ শে মার্চ পাক সেনাবাহিনী মওলানা ভাসানীর নিজ গ্রামের বাড়িতে আগুন দিয়ে সবকিছু ভষ্মিভুত করে দিয়েছিল। ভাসানীর সংগে সংগি থাকা বামপনেতা হায়দার আকবর খাঁন রনো কে নিয়ে পাশ্ববর্তি গ্রাম বৈন্যাফৈ আশ্রয় নিয়েছিলেন।
( হায়দার আকবর রনো তৎকালিন অবিভক্ত ছাত্র ইউনিয়ানের সর্বশেষ কমিটির সাধারন সম্মাদক ছিলেন ) মওলানা ভাসানী কমিউনিসট নেতা হায়দার আকবর খাঁন রনো কে তার গতিপথে এগিয়ে দিয়ে ঐ গ্রাম থেকে প্রায় একমাইল পায়ে হেঁটে যমুনা নদী পথে লৌকায় করে ভারতের পথে রওনা হয়েছিলেন। প্রায় ২ – ৩ দিন নৌকায় অবস্থানের পর তিঁনি পাবনা থেকে তাঁর সাবেক একান্ত সচিব জনাব সাইফুল ইসলাম কে সাথে নিয়ে আসামের বুভড়ী গ্রামের সিমানা অতিক্রম করে ভারতে গমন করেন। ভারতের তদানিন্তন বি এস এফ এর সেই এলাকার আঞ্চলিক প্রধান গোলোক বাবু মওলান ভাসানীকে সেই এলাকার বি এস এফ এর রেস্ট অতিথি হিসাবে রাখেন। গোলোক বাবু মওলানা ভাসানীর অবস্থান জানান। তখন গোহাটিতে তৎকালিন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সাইফুল হাসান গোহাটিতে অবস্থান রত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী সাইফুল হাসান ১৯৪৭ সালে মওলানা ভাসানীর নেতৃত্বধীন আসাম মুসলিম লীগের সাধারন সম্মাদক তথা ভাসান প্রানপ্রিয় ছিলেন। সাইফুল হোসেন দিল্লীতে সেই সময়ের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীকে মওলানা ভাসানীর অবস্থান জানানোর পরপরেই ইন্দিরা গান্ধি সাইফুল ইসলামকে ভারত সরকারের অতিথি হিসাবে দিল্লীতে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন। দুই তিন দিন পর ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইল্দিরা গান্ধি মওলানা ভাসানী কে রাষ্ট্রিয় অতিথি হিসাবে গ্রহন করেন। সত্যিকার অর্থে বিয়টি ছিল মওলানা ভাসানী কে অপ্রকাশিত ভাবে নজরবন্দী হিসাবে নিজের কবজায় রাখা। মওলান ভাসানী যখন যেখানে নেতেন সার্বক্ষনীক ভারতিয় পুলিশ ও গোয়েন্দা বাহিনীর নজরদারি তে রাখা হতো। মহান মুক্তিযোদ্ধা চলাকালিন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার তথা মন্ত্রী পরিষদের প্রধান উপদেষ্টা ছিলেন। তার সভাপতিত্বে কলকাতায় অস্থায়ী সরকারের মন্ত্রী পরিষদের সভার সভাপতিত্ব করতেন মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানী।
দেশ স্বাধীন হওয়ার প্রায় এক মাস পর ভারত সরকার মওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানী কে স্বাধীন স্বর্বভৌম দেশে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিলেন। বড়িই পরিতাপের বিষয় ছিল যে , তৎকালিন বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টা মওলানা ভাসানী যে দিন সদ্য স্বাধীন স্বর্বভৌম বাংলাদেশে ভারত থেকে পদার্পন করছিলেন সে দিন বাংলাদেশের সরকার প্রধান কিম্বা সরকারে উর্ধতন কর্মকর্তা মওলান ভাসানীকে রিসিভ না করে খুব সম্ভব সিলেট কিম্বা পাবনার ডিসি মওলানা ভাসানী কে রিসিভ করেছিলেন। যা ছিল সদ্য স্বাধীন স্বর্বভৌম বাংলাদেশের রাজনৈতিক প্রক্ষেপটে এক ন্যাক্কারজনক ঘটনা।
বৃটিশ সাম্রাজ্যবাদী ও দালাল পুঁজি বিরোধী পরবর্তী পশ্চিমা শাসক গোষ্ঠির নির্যাতন নিপীড়ন থেকে মুক্তির প্রাণ পুরুষ বাংলাদেশের মহান স্বাধীতার একমাত্র রূপকারক মওলানা ভাসানীর জীবন ইতিহাস এতই দীর্ঘ কর্মস্থল ও তার কর্মক্ষেত্রের পরিধী এতো বিশাল যে, তাঁর জন্য যতই লিখা হবে, যতোই আলোচনা করা হবে বা পর্যবেক্ষন করা যাবে তিনি ততোই হয়ে উঠবেন এক কালজয়ী ব্যক্তিত্ব ও অতুলনীয় রহস্যময় মহাপুরুষ। মওলানা ভাসানীকে পাওয়া যাবে লাঞ্চিত, বঞ্চিত, নীপীড়িত মানুষের অতি নিকটে, সর্বহারা মজলুম জনগণের অধিকার আদায়ের সংগ্রামের পুরোভাগে। যার জন্য তাই কালজয়ী মহাপুরুষ খেতাব পেয়েছিলেন মজলুম জননেতা। তাই তিনি মজলুম জননেতা নামেই সর্বাধিক পরিচিত ছিলেন , আছেন এবং বাংলাদেশ যতদিন বাঁচবে ততোদিন থাকবেন।
এই মজলুম জননেতাকে নিয়ে সময় সময়ে বিভিন্ন মহল থেকে তাৎক্ষনিক ভাবে সমালোচনার ঝড় উঠেছে। বির্তকের বান ছুটেছে। কিন্তু সময়ের পরিবর্তনে তিনি হয়ে উঠেছেন সকল সমালোচনার উর্ধে এক মহিয়ান ব্যক্তিত্ব হয়ে উঠেছেন জাতীয় আশা আকাংকার মহান এক কিলজয়ী প্রতিক হিসাবে।
উপমহাদেশের রাজনৈকি প্রবাহমান এক ব্যতিক্রমধর্মী পুরুষসত্বা। তার রাজনৈতিক চেতনার মুল উৎস ছিল বঞ্চিত জনগণ ও খেটে খাওয়া মানুষ আর সর্বহারাদের জন্য। আর মহা অলৌকিক গুন রাব্বুল আল-আমিন তাঁকে দান করেছিলেন যা ছিল ঐশ্যরিক ক্ষমতা। যার ফলে তিনি হয়ে উঠেছিলেন একজন মওলানা। বুজর্গীয়ানের দিক তুলে ধরলে শেষ করা যাবে না। ঝাড়-ফুক তুমার আর পানি পড়া নেয়ার জন্য হাজার হাজার মানুষ ভিড় করতেন তার দরবারে। একবার এক অসামবাসী বাঙ্গলি এসে কেঁদে কেঁদে বললেন হুজুর আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী প্রসব বেদনা দেখা দিয়েছে খুব কষ্ট পাচ্ছে কিন্তু সন্তান প্রসব হচ্ছে না। লেডি ডাক্তার কে দেখিয়েছি, ঔষধ দিয়েছে, ইনজেকশেন ও দিয়েছে, কিন্তু কোন ফল হয়নি। আপনি একটি তুমার দিন, না হয় একটি পানি পড়া দিন। হুজুর সবুজ রং এর একগাছি খুলশী বের করে পবিত্র করআনে কারীমের এক আয়াত পড়ে তাতে এগারটি গিট বেধে দিয়ে তার হাতে দিয়ে বললেন, যাও এখনি বৌমার কোমরে বেঁধে দাও। সন্তত কি সন্ততি ভুমিষ্ট হওয়ার সাথে সাথে কালবিলম্ব না করে তুমার আমক খুলশিটি কোমর থেকে খুলে পুকুড়ে বা নদিতে ফেলে দিও। খুলশীটি নিয়ে এক দৌড়ে বাড়ী গিয়েছিল এবং ঐ ব্যক্তি কিছুক্ষণ পর হুজুরের নিকট ফিরে এসে বললো ‘হুজুর আপনার একটা গোলাম হয়েছে নামটাও আপনি রেখে দিন।
১৮৮০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামের এক বনেদি খাঁ পরিবারে তিনি জন্মগ্রহন করেছিলেন আলহাজ্ব শরাফ আলী খাঁনের চার সন্তানের অন্যতম সন্তান আবদুল হামিদ খান ওরফে চেগা মিয়া। শৈশবেই পিতৃ মাতৃ হারা এতিম বালক আবদুল হামিদ খান শিশুকাল থেকেই সাধারণ মানুষের কাতারে মিশে থাকতেন। আস্তে আস্তে অনুভব করেছিলেন শ্রেণী বিভক্ত সমাজের করুন হাল। দরিদ্রের প্রান্তিকে দাঁড়িয়ে অবলোকন করতেন অতি নিকট থেকে। সমাজের তথা নিরীহ, নির্যাতিত, অবহেলিত ও সর্বহারাদের মুক্তির পথ নিয়ে খুব অল্প বয়স থেকে আলো- আঁধারী সমাজের অবক্ষয় জনিত চিত্র তাঁর সেই কচি অন্তরে শিকঁড় গেড়ে গিয়েছিল। মাত্র চৌদ্দ বছর বয়সে তাকে দেখা যেত পীরের দরবারে। মোমেনসাহীর কল্পা গ্রামে পীর সৈয়দ নাসিরুদ্দিন বাগদাদের খানকায় তিনি চৌদ্দ বছর বয়সে চলে গিয়েছিলেন। ঐ খানকা শরীফ থেকেই তাঁর আধ্যাত্মিক বিদ্যা। এই বিদ্যার একটি অনুশীলনি অধ্যায় রয়েছে যাকে বলা হয় “ইত্তেহাদী ফায়েজ”। এই বিদ্যা তথা “ফায়েজ” যদি কোন ব্যক্তি বা শিক্ষার্থী অর্জন করতে পারেন তা হলে তিনি হন এক অপূর্ব শক্তির অধিকারী। আমি নিশ্চিত যে,আব্দুল হামিদ খান ভাসানী খোদা প্রদত্ত ভাবেই ঐ “ফায়েজ” বিদ্যার তত্ত্ব অর্জন করেছিলেন। যার ফলে তিনি হয়েছিলেন মওলানা আব্দুল হামিন খাঁন ভাসানী। তাঁর সুদীর্ঘ জীবন একক লৌহ মানবের জীবন ইতিহাসে পরিণত হয়েছিল। এবং কালের ক্ষণজন্মা এই পরুষটি এক সময়ের মজলুম জননেতা আবদুল হামিন খান ভাসানী নিজেকে তদকালিন উপমহাদেশে সুপ্রতিষ্ঠিত করে নিয়ে ইতিহাসে স্থান করে নিয়েছিলেন। শুরুতে উল্লেখ করেছিলাম যে, তাঁর মুক্তিযুদ্ধের তথা স্বাধীনতা স্মৃতিচারণ তুলে ধরার বিষয়টি। আসা যাক সে দিকে ১৯৭০ সাল উত্তর আমাদের স্বাধীনতার স্থপতি হচ্ছেন মওলানা ভাসানী। সকলেরই জানা আছে যে পাকিস্থান নামক দেশটির একটি অংশে পূর্ব পাকিস্তান। যাহা উপনিবেশে পরিণত হয়ে যায়। তার প্রথম লক্ষণ হয় ভাষার প্রশ্ন। পাকিস্তানের জনক কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ ঢাকা রেসকোর্স ময়দানে উর্দূ কে পাকিস্তানের রাষ্ট্র ভাষা হবে ঘোষনাতেই এদেশের মানুষ বুঝে ফেলেছিল পাকিস্তানের কুমতলব। তখন থেকেই দেশেরে মানুষ স্বাধীনতার আন্দোলনের পথ খুজতে থাকে। তারই আলোকে ১৯৪৮ সালে মওলানা ভাসানী আওয়ামী মুসলিম লীগ নামে বিরোধী এক রাজনৈতিক দল সৃষ্টি করেন এবং বাংলাদেশ মুক্তি আন্দোলনের পথ সৃষ্টি করে দেন। সেই আন্দোলনের সৃষ্ট পথ অনুসরণ করেই ১৯৫২ সালে ২১ শে ফেব্রুয়ারী ভাষা আন্দোলনের বিস্ফোরণ ঘটে। শহীদদের তাজা রক্তে রঞ্চিত হয়েছিল ঢাকার রাজপথ। আর ঐ শহীদদের রক্তের সামনে রেখেই মওলানা ভাসানীর নেতৃত্বে প্রথম স্বায়ত্বশাসন আন্দোলনের সুচনা হয়েছিল। ১৯৫৭ সালের ৬,৭,ও ৮ ই ফেব্রুয়ারী মওলানা ভাসানীর একক উদ্যেগে কাগমারী সম্মোলন অনুষ্ঠিত হয়েছিল। ঐ সম্মেলনে দেশ বিদেশের বহু মানুষের শরিকের পাশাপাশি পাকিস্তানের প্রধান মন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ারদী ও এসেছিলেন। কাগমারী সম্মেলনে সভাপতিত্বের ভাষণে পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানকে শোষণ করার বিরুদ্ধে অভিযোগ করেন এবং দিপ্ত কন্ঠে ঘোষনা করেন যে, এভাবে চললে এমন সময় আসবে, পূর্ব পাকিস্তানের অভাব অভিযোগের প্রতিকার করা না হলে পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম্মাদেরকে “আসসালামু আলাইকুম” বলতে বাধ্য হবে।
মওলানা ভাসানীর এই উচ্চারণ সে দিন উপস্থিত সকলের অন্তরে নবতর জীবনি শক্তির সঞ্চার করেছিল। সোহরাওয়ারদী সাহেব বুঝে ছিলেন মওলানা “আসসালামু আলাইকুম” বলতে পূর্ব পাকিস্তানের স্বাধীনতাই বুঝাতে চেয়েছেন। তাই সোহারাওয়ারদী সাহেব মওলানা ভাসানীর “আসসালামু আলাইকুম” ঘোষনার তীব্র নিন্দা করেছিলেন। (দ্রঃ দৈনিক আহাদ, শুক্রবার ৮ই ফেব্রুয়ারী ১৯৫৭) কিন্তু মওলানা ভাসানী তাঁর কথার কোনই হেরফের করেননি। স্বাধীনতার অগ্রদূত বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ করেননি সেদিন। ঐ বছরই (১৯৫৭) ২৫ শে জুলাই বৃহস্পতিবার ঢাকায় গণতান্ত্রিক শক্তি সমূহের এক সম্মেলনে তিনি গঠন করেছিলেন ন্যাশনাল আওয়ামী পাটি (ন্যাপ) এমনি ভাবে মওলানা ভাসানী স্বাধীনতার বীজ বুনতে বুনতে এগিয়ে চলেছিলেন। সকল বাধা বিপত্তিতে তিনি ছিলেন নির্ভীক। বাধাদিলে বাধবে লড়াই, সে লড়াইয়ে জিততে হবে এ চেতনার বীজ ঐ সময়ে সকল জনতা তথা ছাত্র যুবকের অন্তরে প্রোথিত করে দিয়ে ছিলেন মাওলানা ভাসানী। আওয়াজ উঠেছিল ★কৃষক শ্রমিক ছাত্র-যুবক অস্ত্রধর পূর্ব বাংলা স্বাধীনকর★ এমনি ভাবে আসে উনসত্তরের মহা গনঅভ্যূথান। উল্লেখ্য যে ১৯৬৮ সালের ৮ই ডিসেম্বর বায়তুল মুকাররমের দক্ষিণ চত্তরে এক গায়েবানা জানাযার মাধ্যমে মওলানা ভাসানী ‘৬৯ এর মহা গনঅভ্যূথানের সূচনা করেছিলেন। ★আগুন জ্বালাও, আগুন জ্বালাও★ স্লোগানে, স্লোগানে জেগে উঠেছিল গোটা পূর্ব বাংলা। ঐ আন্দোলনের চাপেই আইয়ুব খাঁনের অবসান ঘটেছিল। পরবর্তীতে এসেছিল আরেক স্বৈরাচার যিনি ছিলেন ইয়াহিয়া খাঁন। তিনি ৭০ সালের ৭ই ডিসেম্বর ঘোষনা করলেন নির্বাচনের। ইয়াহিয়ার কুমতলব মওলানা ভাসানীর বুঝতে একটুও দেরী হয় নাই। তিনি লক্ষ্য করলেন লক্ষ লক্ষ মৃত লাশের উপর দিয়ে আরেক ষড়যন্ত্রের জাল বোনার অপচেষ্টা করা হচ্ছে তাই ভয়াবহ অসুস্থতার শরীরেই মওলানা ভাসানী উড়াল দিয়ে গেলেন উপদ্রুত এলাকার দুঃস্থ মানুষের পাশে। ফিরে এলেন। হুংকার দিয়ে দুর্জয় সিংহের কন্ঠে বললেন,
“ওরা আসেনি”
মাওলানা ভাসানী নির্বাচন বর্জনের ডাক দিয়েছিলেন। তিন জনগনের উদ্দেশে ডাক দিয়েছিলে – ” ভোটের বাক্সে লাত্থি মারো , পুর্ব বালা কায়েম কর” ৭০ এর ৪ঠা ডিসেম্বর শুক্রবার তিনি পুনরায় স্বাধীনতার ঘোষনা করে বলেছিলেন।এটা ৭ কোটি মানুষের হায়াত মোতের লড়াই। ১৪ লক্ষ লোক ঝড়ে মরেছে। দরকার হয় আরো ১৪ লক্ষ মরবে, তবুও আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, পূর্ব পাকিস্তানের স্বাধীন করবই করবো ইনশাআল্লাহ।
মওলানা ভাসানী আরো বলেছিলেন পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার দাবী শুধু পূর্ব পাকিস্তানীদের নয় এ দাবির পেছনে অফ্রো- এশিয়া ল্যাটিন আমোরিকা তথা বিশ্বের তিনশত কোটি মানুষের সমর্থন রযেছে। কোন প্রকার শক্তি প্রয়োগ করে আমাদের দাবী বানচাল করা যাবে না। (দ্রঃ দৈনিক ইত্তেফাক, ৬ই ডিসেম্বর১৯৭০) উল্লেখ্য যে, বাংলাদেশ স্বাধীন হওয়ার বহু আগেই তিনি পাকিস্তান যে এক থাকতে পারবেনা সে সংশয় প্রকাশ করেছিলেন। ১৯৭০ সৈরাচার ইয়াহিয়ার ঘোষিত নির্বাচনের চরম বিরোধিতা করেন। মওলানা ভাসানীর ঐতিহাসিক স্বাধীনতার ঘোষনার পর লাল টুপি বাঁধা হাজার হাজার তরুণদের ★স্বাধীন পূর্ব বাংলা কয়েম কর★ স্লোগানে সাড়া পূর্ব পাকিস্তানে মুখরিত হয়ে উঠেছিল। তিনি নিশ্চিত ছিলেন যে, নির্বাচনের নামে নতুন কৌশলে কেউ পা দিলে পশ্চিমারা বিশ্বাস ঘাতকতা করবেই। কিন্তু ইয়াহিয়া ঘোষিত নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমনের দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। উল্লেখ্য যে, শেখ মুজিবকে মওলানা ভাসানী নিজ সন্তানের মতই জানতেন। মওলানা ভাসানী শত বাধা সত্ত্বেও শেখ মুজিব নির্বাচনে অংশ গ্রহন করেছিল। কিন্তু পাকিস্তানেরা শেখ মুজিব তথা তার দলকে ক্ষমতা হস্তান্তর করলো না। নানান তাল বাহানা,ছালচাতুরি ও দর কষাকষি করার খেলায় নব কৌশল অবলম্বন করেছিলো পাকিস্তানি সরকার। এদিকে স্বাধীনতার রূপকার ও স্থপতি মওলানা ভাসানী তার স্বাধীনতার বানী নিয়ে সারা দেশ গ্রামে গঞ্জে জনসভা করে পূর্ব পাকিস্তানের মানুষকে উদ্বুদ্ধ করতে থাকে। ১৯৭১ সালের ৯ই মার্চ তিনি পল্টন ময়দানের এক বিশাল জনসভায় বলেছিলেন আজ হতে ১৩ বছর পূর্বে কাগমারী সম্মেলনে আমি বাংলায় এই দুরবস্থার কথা চিন্তা করে পশ্চিমাদেরকে “আসসালামু আলাইকুম” জানিয়েছিলাম। ১৩ বছর পর বাংলার মানুষ আমার কথা কবুল করেছে। আমি তাদের মুবারকবাদ জানাই। আমি গান্ধীর অহিংসা নিতীতে বিশ্বাসী নই। দীন ইসলাম আমাকে সে শিক্ষা দেয় নাই। আঘাত আসলে তার সমুচিত পাল্টা আঘাত হানতে হবে। ঐ সময় তিনি তার ভাষনে বাংলার স্বাধীনতার অর্জন ও রক্ষার জন্য সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম পরিষদ গঠনের জন্য ৭কোটি বাঙ্গালির প্রতি উদ্ধাত্ব আহ্বান জানান। একই সাথে তিনি জাতীকে চরিত্রবান ও ঈমানদার হতে সু-পরামর্শ দিয়েছিলেন।
এরপরও মওলানা ভাসানী স্বাধীনতার প্রশ্নে আপোষহীন সংগ্রামী আহ্বান জানাতে থাকেন। আসে ২৫ শে মার্চ কলোরাত। বাংলার মুক্তি সংগ্রামের আগুন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছিল। মওলানা ভাসানী এক পর্যায়ে ভারতে চলে যান। সেখানেও তিনি হন সর্বদলীয় মুক্তিযোদ্ধাদের উপদেষ্টা পরিষদের সভাপতি। সে আরেক ইতিহাস। ১৬ই ডিসেম্বর এদেশের স্বাধীনতার সূর্য সমুজ্জল জ্যোতি নিয়ে বিজয়ের আনন্দে উদ্ধোলতি হয়ে উঠে জাতি।
মওলানা ভাসানী ফিরে আসেন ১৯৭২ সালের ২২ শে জানুয়ারী। ২৩ শে জানুয়ারী হানাদার বাহিনী কর্তৃক আগুনে পুড়িয়ে দেয়া তাঁর কুঁড়েঘর। ঘরটির ভিটের সামনে গিয়ে তিনি দাঁড়ান আগুনে পোড়া দগ্ধ ভিটের উপর দাঁড়িয়ে অন্য কেউ হলে হয়তো ঐ মুহুর্তে ভাবতেন এখানে একটি নতুন ঘর তুলতে হবে। কিন্তু মওলানা ভাসানী তা ভাবেন নাই। ঐ দাঁড়ানো অবস্থাতেই তিনি হুঙ্কার দিয়ে উঠেছিলেনঃ বাংলাদেশের স্বাধীনতা করো দান বা দয়া নয়। এ স্বাধীনতা এদেশের সাড়ে সাত কোটি মানুষের অর্জিত স্বাধীনতা। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব ও এদেশের মানুষেরই।
আমাদের জন্য মরহুম মওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানী একটি স্বাধীনতার ইতিহাস ও একটি প্রতিষ্ঠান। আজ দেশের এই ক্লান্তিকালে সত্যিকার অর্থে মওলানা ভাসানীর মতই একজন মহান নেতার খুবই প্রয়োজন।
পরিশেষে
“পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গার বিপ্লবী সেনা, সালাম জানাই হে মহান নেতা মওলানা ভাসানী”।

লেখক , কলামিষ্ট – নজরুল ইসলাম চৌধুরী।
সাবেক সভাপতি ফেনী জেলা জাতিয়তাবাদী ছাত্রদল । ও সাবেক প্রচার সম্পাদক ফেনী জেলা বি এন পি ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম