• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

আন্দোলনে নিষ্ক্রিয়তা: বিলুপ্ত হলো সিলেট জেলা কৃষকদলের কমিটি

প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ১:৪৯
আপডেট: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ১:৪৯

 

নিউজ ডেস্ক
বিএনপির চলমান আন্দোলনে নিষ্ক্রিয়তার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা শাখার আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সাথে জেলা কৃষকদলের নতুন কমিটি শীঘ্রই গঠন করা হবে বলে জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে।

গতকাল রবিবার (১০ ডিসেম্বর) কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি বিলুপ্ত ঘোষণা দেন।

দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাংগঠনিক শৈথিল্য ও নিষ্ক্রিয়তার কারণে সিলেট ও ঝিনাইদহ জেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে কৃষক দল সিলেট জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। শহিদ আহমদ চেয়ারম্যানকে আহবায়ক ও সাবেক ছাত্রনেতা তাজরুল ইসলাম তাজুলসহ ৫১ জন ওই কমিটিতে স্থান পেয়েছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম