বিশেষ প্রতিনিধি
১৭ নভেম্বর মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। তিনি মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন সত্তরের দশকের তৎকালীন ভাসানী ন্যাপ এর জেলার সাবেক সভাপতি ছিলেন সিলেট জেলা বিএনপির প্রতিষ্টাতা সদস্য গোলাপগঞ্জ উজেলা বিএনপির প্রতিষ্টাতা স্যাধারন সম্পাদক ও গোলাপগঞ্জ উজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডাঃ আব্দুল গফুর।
১৮৮০ সালে তৎকালীন পাবনার সিরাজগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে জন্ম নেয়া মওলানা ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর চলে গেছেন না ফেরার দেশে। মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে এই মহান গণমানুষের নেতাকে। তাঁর সংগ্রামী জীবন, আদর্শ ও মানুষের প্রতি ভালোবাসা বাঙালির ইতিহাস ও চেতনায় চিরদিন অম্লান থাকবে।
উপমহাদেশ তথা বাংলার কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন গ্রাম-গঞ্জের সাধারন খেটে খাওয়া মানুষের নয়নমনি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। সারা জীবনই যার সংগ্রাম ছিল মেহনতির মানুষের মুক্তির লক্ষ্যে। মওলানা ভাসানী তার সুদীর্ঘ জীবনে জনসাধারণের সাথে এত গভীরভাবে সম্পৃক্ত ছিলেন যে, শুধু বাংলাদেশেই নয়; সারা ভারতেও তার কোনো তুলনা নেই। তিনি ছিলেন বাংলাদেশের অবিসংবাদিত ‘রাজনৈতিক গুরু’। রাজনীতি, ধর্ম ও সংস্কৃতির সর্বক্ষেত্রেই তিনি মানবিক মূল্যবোধকে সমুন্নত রেখে তা মানুষের মুক্তির লক্ষ্যে প্রয়োগ করেছেন।













